সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | নবম শ্রেণীর ইতিহাস – উনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WB Class 9 History

 

1. ভিয়েনা সম্মেলনে মুখ্য চারটি শক্তি ছিল— A. অস্ট্রিয়া, রাশিয়া, ফ্রান্স ও প্রাশিয়া B. অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া ও ফ্রান্স C. অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড D. ইতালি, জার্মানি, অস্ট্রিয়া, প্রাশিয়া

Ans. C


২.  ইউরোপীয় শক্তি সমবায় স্থাপনের মূল উদ্যোক্তা ছিলেন— A. ট্যালিরান্ড B. প্রথম আলেকজান্ডার C. ক্যালরি D. মেটারনিখ

Ans. D


৩. ইটালির ঐক্য আন্দোলনের জনক ছিলেন— A. ম্যাৎসিনি B. ক্যাভুর C. গ্যারিবল্ডি D. ভিক্টর ইমানুয়েল

Ans. A


৪. গ্যাস্টিনের সন্ধি ছিল ‘ফাটলের উপর কাগজের প্রলেপ’—কথাটি বলেছিলেন— A. তৃতীয় নেপোলিয়ন B. বিসমার্ক C. ক্যাভুর D. দ্বিতীয় আলেকজান্ডার

Ans. B


৫. ‘কার্লসড ডিক্রি’ (1819 খ্রি) জারি করা হয়েছিল— A. ফ্রান্সে B. জার্মানিতে C. গ্রিসে D. বেলজিয়ামে

Ans. B


৬. লুই ব্যাঙ্ক, সেন্ট সাইমন ছিলেন— A. প্রজাতন্ত্র B. সমাজতন্ত্র C. রাজতন্ত্র D. একনায়কতন্ত্রের সমর্থক

Ans. B


৭. প্রথম আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়— A. ভার্সাই সম্মেলন B. ভিয়েনা সম্মেলন C. প্যারিসের সম্মেলন D. জেনেভা সম্মেলন

Ans. B


৮. প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়— A. 1850 খ্রিস্টাব্দে B. 1848 খ্রিস্টাব্দে C. 1858 খ্রিস্টাব্দে D. 1862 খ্রিস্টাব্দে

Ans. C


৯. গ্রিসের জাতীয়তাবাদের প্রধান প্রবক্তা কে? – A. কোরায়েস B. মেটারনিখ C. ট্যালিরান্ড D. সেন্ট সাইমন

Ans. A


১০. জার্মানির ঐক্যসাধনে ছয় সপ্তাহের যুদ্ধ বলতে বোঝায়— A. অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ B. ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ C. ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ D. রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ

Ans. A


১১. ফ্রাঙ্কফোর্টের সন্ধি কাদের মধ্যে সম্পাদিত হয়? – A. ফ্রান্স ও রাশিয়া B. প্রাশিয়া ও রাশিয়া C. প্রাশিয়া ও অস্ট্রিয়া D. ফ্রান্স ও জার্মানি

Ans. D


১২. 1830 খ্রিস্টাব্দে পোল্যান্ডে বিদ্রোহ হয়েছিল— A. মেটারনিখগ্রে বিরুদ্ধে B. জার প্রথম নিকোলাসের বিরুদ্ধে C. তুরস্কের সুলতানের বিরুদ্ধে D. অস্ট্রিয়ার বিরুদ্ধে

Ans. B


১৩. ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল— A. ইংল্যান্ডে B. প্রাশিয়াতে C. অস্ট্রিয়াতে D. ফ্রান্সে

Ans. C


১৪. স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল – A. ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে B. ফ্রান্স ও ইটালির মধ্যে C. অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে D. অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে

Ans. D


১৫. ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল— A. ইউরোপের পুনর্গঠন B. ইউরোপের সামরিকীকরণ C. নেপোলিয়নের শাস্তিবিধান/D. ফরাসি বিপ্লবের ধ্বংসসাধন

Ans. A


১৬. কূটনীতির যাদুকর বলা হত— A. বিসমার্ককে B. গ্যারিবল্ডিকে C. মেটারনিখকে D. ক্যাভুরকে

Ans. C


১৭. লুই ব্যাঙ্ক, সেন্ট সাইমন ছিলেন— A. প্রজাতন্ত্র B. সমাজতন্ত্র C. রাজতন্ত্র D. একনায়কতন্ত্রের সমর্থক

Ans. B


১৮. জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন – A. দশম চার্লস B. অষ্টাদশ লুই C. লুই ফিলিপ D. লুই নেপোলিয়ন

Ans. C


১৯. ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে যে আইনসভা গঠিত হয় তার সদস্যসংখ্যা ছিল— A. 730 B. 735 C. 750 D. 760

Ans. C


২০. ‘মির’ বলতে বোঝায়— A. শাসন পরিষদ B. বিচারসভা C. গ্রামসভা D. পৌরসভা

Ans. C


২১ . ইটালিকে একটি ভৌগোলিক সংজ্ঞামাত্র বলে অভিহিত করেন— A. ট্যালিরান্ড B. মেটারনিখ C. লর্ড ক্যানিং D. রাশিয়ার জার প্রথম নিকোলাস

Ans. B


২২. ফ্রান্সের শেষ বুরবোঁ রাজা ছিলেন— A. চতুর্দশ লুইbB. অষ্টাদশ লুইbC. লুই ফিলিপ D. ষোড়শ লুই

Ans. B


২৩. অষ্টাদশ লুইয়ের মৃত্যু হয়— A. 1824 খ্রিস্টাব্দে B. 1825 খ্রিস্টাব্দে C. 1827 খ্রিস্টাব্দে D. 1826 খ্রিস্টাব্দে

Ans. A


২৪. জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল— A. ফ্রান্সে B. জার্মানিতে C. ইতালিতে D. রাশিয়ায়

Ans. A


২৫. সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীরা যুগ্মভাবে ফ্রান্সকে ঘোষণা করেছিলেন— A. প্রজাতন্ত্র B. সমাজতন্ত্র C. রাজতন্ত্র D. একনায়কতন্ত্র হিসেবে

Ans. A


২৬. বুরশেনস্যাফটন কোথায় গড়ে উঠেছিল? – A. ফ্রান্স B. অস্ট্রিয়া C. জার্মানি D. গ্রিস

Ans. C


২৭. ইটালির ঐক্যে সবচেয়ে বড় বাধা ছিল— A. ভৌগোলিক অবস্থান B. ইটালির জমিদারগণ C. প্রাশিয়া D. অস্ট্রিয়া

Ans. D


২৮. অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আন্তর্জাতিক সম্মেলনটি হয়েছিল সেখানে মিলিত হয়েছিল— A. ইউরোপীয় B. এশিয়ান C. আমেরিকান D. আফ্রিকান নেতৃবর্গ

Ans. A


২৯. ফ্রান্সের বাইরে জুলাই বিপ্লবের প্রভাবে গণতন্ত্র ও জাতীয়তাবাদ সফল হয়েছিল— A. ইটালিতে B. গ্রিসে C. জার্মানিতে D. বেলজিয়ামে

Ans. D


৩০. ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন রাশিয়ার জার— A. প্রথম নিকোলাস B. দ্বিতীয় নিকোলাস C. প্রথম আলেকজান্ডার D. দ্বিতীয় আলেকজান্ডার

Ans. D


Post a Comment

Previous Post Next Post